আশুগঞ্জ টোলপ্লাজায় ইয়াবাসহ ২ মোটরসাইকেল আরোহী আটক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ১ হাজার পিছ ইয়াবাসহ ২ মোটর সাইকেল আরোহীকে আটক করেছে র‍্যাব সদস্যরা। মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাত ১ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ৯২০ পিছ ইয়াবাসহ তাদের আটক করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

আটককৃত ব্যাক্তিরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা থানার মেজের কান্দির মৃত লাল মিয়ার ছেলে সফি উল্লাহ ও একই থানার সাহেব নগরের আব্দুল বাছেদ মিয়ার ছেলে সবুজ মিয়া।

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেন, র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, এর প্রেক্ষিতে র‌্যাবের সদস্যরা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ৯২০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ ২ মোটরসাইকেল আরহীকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আশুগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর