লক্ষ্মীপুরে পিকআপভ্যান সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন মারা গেছে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই ইউনিয়নের চরমটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি ও একই এলাকার রফিক মিকারের ছেলে অটোরিকশাচালক স্বপ্ন হোসেন। এসময় বেলাল হোসেন নামে এক যাত্রী আহত হন।
স্থানীয়রা জানায়, দুইজন যাত্রী নিয়ে অটোরিকশার চালক স্বপন নোয়াখালী থেকে তেওয়ারীগঞ্জ বাজারের দিকে আসছিল। বিপরীত থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাত্তার ও চালক স্বপন মারা যান।
গুরুতর আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় অটেরিকশাটি দুমড়েমুচড়ে ও পিকআপের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পিকআপচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত পিআকআপ ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ তাদের পরিবারের বাড়িতে নিয়ে গেছেন বলে জনা গেছ।
শাকির মোহাম্মদ রাসেল/বার্তা বাজার/এসজে