দেশে একদিনে করোনা থেকে সুস্থ ৭ হাজার ৭২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ হাজার ৭২ জন রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৪ হাজার ২৮০ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনের।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৬৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৩ জন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন ও ষাটোর্ধ্ব ৫৭ জন রয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর