বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর সহযোগিতা পেল সেই সাদিয়া
বরগুনার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বাজারে সোমবার (১৯ এপ্রিল) রাতে আগুন লাগে সাদিয়ার দোকানে। আগুন লাগার খবর শুনে বাজারে চলে যান সাদিয়া। গিয়ে দেখেন চোখের সামনে স্বপ্ন পুড়েছে। “স্বপ্ন পুড়ে ছাই সাদিয়া বেগমের” এই শিরোনামে বার্তা বাজার সংবাদ প্রচারিত হলে নজরে আসে বেতাগী উপজেলা পরিষদের।
বুধবার (২১ এপ্রিল) সকালে সাদিয়া এবং ঘর মালিক ছালাম তালুককদারকে বেতাগী উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
এ সহযোগিতা পেয়ে খুশি সাদিয়া এবং ঘর মালিক ছালাম তালুককদার। তারা বার্তা বাজার’কে বলেন, আগুনে তারা নিঃস্ব হয়ে গেছে। চেয়ারম্যানকে পাশে পেয়ে অনেক টা স্বস্থি পেয়েছেন।
মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/এসজে