কেরানীগঞ্জে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের বস্তা বন্দী মরদেহ উদ্ধার করছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ বুধবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কালিন্দী ইউনিয়নের পল্লি বিদ্যুৎ অফিসের সামনের ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার জরা হয়।

জানা গেছে, লোকজন ময়লার স্তূপে মুষ্টি বাধা একটি বস্তা দেখে সন্দেহ হলে বস্তার ভিতর দুই/একদিন বয়সের একটি নবজাতক দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম (পিপিএম) বলেন, আজ সকালে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সামনে থেকে একটি নবজাতকের বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কে বা কারা পরিচয় গোপন করতে শিশুটিকে ফেলে গেছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর