বাংলাবান্ধা স্থলবন্দরে চড়া দামে পাথর বিক্রি, নিয়ন্ত্রণে জরুরী বিজ্ঞপ্তি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে মহামারী করোনা ভাইরাস কোভিড (১৯) এর দোহায় দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আমদানিকৃত পাথর অতিরিক্ত দামে বিক্রি করার কারনে কাস্টমস বরাবরে জুরুরী ভিত্তিতে এক চিঠি প্রেরণ করেন পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অস্যাসিয়েশন।

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমস এর উপ কর কমিশনার বরাবরে চিঠি দেয়া হয়েছে।

আজ বুধবার (২১ এপ্রিল) দুপুরে আমদানি-রপ্তানিকারক অস্যাসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, এই ক্রান্তিলগ্নে কিছু অসাধু ব্যবসায়ী পাথরের দাম বৃদ্ধি করেছে। যার কারণে বাংলাবান্ধা স্থলবন্দরের বদনাম ছড়াচ্ছে। আগামী দিনের কথা চিন্তা করে দাম যেন না বাড়ায় সেই লক্ষে আমাদের এই উদ্যোগ। সরকারের রাজস্ব আয় নিশ্চিত করতে বিশেষ বিবেচনায় আমদানিকৃত বৈদেশীক গাড়ির প্রবেশ পূর্বের ন্যায় নিশ্চিতকরণে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমস এর উপ-কর-কমিশনার বরাবরে অস্যাসিয়েশনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। আশাকরি বন্দরের এ সমস্যা দ্রত সমাধান হবে।

এদিকে আমাদনিকারকসহ স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলা হলে তারা বলেন , এলসি পাথর আগের দামেই ক্রয় করে দেশে আনা হচ্ছে। তবে দেশে আসার পর করোনার কারণে বন্দর সংশ্লিষ্ট কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে দেশে তা বিক্রি করছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর