পূর্বধলায় ট্রাক চাপায় শিশু নিহত

নেত্রকোনার পূর্বধলায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ফাইজা আক্তার ইমু (৫) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমু উপজেলার মহিষভেড় গ্রামের ইউনূছ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এ সময় শিশুটি তাদের বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক ঢাকা মেট্রো ট-২০-৩০৬১ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর উত্তেজিত জনতা শ্যামগঞ্জ- বিরিশিরি সড়ক অবরোধ করে রাখে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে যায়। আবেদনের প্রেক্ষিতে ময়নার তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর