সাভারে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
ঢাকার সাভারে চলমান লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশনা অমান্য করায় মোট ৪৯১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন। বুধবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বার্তা বাজারকে জানান, আজ (বুধবার) সাভার উপজেলার বিভিন্ন বাজারে এবং ঢাকা-আরিচা মহাসড়কে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও জনগণকে সচেতন করার নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি মামলায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৯১০০ (ঊনপঞ্চাশ হাজার একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে চলমান ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারিদেরকে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিমালা সম্পর্কে অবহিত করা সহ বাজারের সবাইকে এই বিষয়গুলো মেনে চলার জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস