অভয়নগরে ই.জি.পি.পি প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ

যশোরের অভয়নগরে অতি-দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসুচী (ই.জি.পি.পি) প্রকল্পের কার্যক্রমে চরম অনিয়ম ও শ্রমিকদের স্বাক্ষর জালিয়াতি মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তলন ও আত্নসাৎ’র অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় অভিযোগ তুলে গত ২০শে এপ্রিল (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে অভয়নগরের ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা।

অভিযোগ সুত্রে জানা যায়, যশোরের অভয়নগরে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ১,৪,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের অতি- দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী (ই.জি.পি.পি) প্রকল্পে ছয়টি ওয়ার্ডে দীর্ঘদিন যাবত নাম মাত্র কয়েক জন শ্রমিক কাজ করে তবে ইউপি সদস্যগণ সকল শ্রমিকদের নাম হাজিরা খাতায় উঠায় এবং অনুপস্থিত শ্রমিকদের স্বাক্ষর জাল করিয়া ব্যাংক থেকে অনুপস্থিত শ্রমিকদেরও মুজুরির টাকা আত্নসাৎ করে।

প্রত্যেক পি. আই.সি এর আওতায় ২৫,৩০,৩৫ জন শ্রমিকের নামের তালিকা থাকলেও প্রতিটি ওয়ার্ডে ৭ – ১৫ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। তালিকা ভুক্তদের মধ্যে অনেকে জানেনা সে একজন শ্রমিক, তবে তার নামে ব্যাংকে টাকা জমা ও উত্তলন হয়।

গত চার বছরের বেশি সময় ধরে ইউপি সদস্যগন অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতি করে আসছে যা ই.জি.পি.পি প্রকল্পের নিয়ম বহির্ভূত এবং অনিয়ম।

প্রকল্পের কাজে যে শ্রমিকদের নাম রয়েছে তাদের মধ্যে কয়েকজন বার্তা বাজারকে বলেন, প্রকল্পের কাজে আমাদের নাম আছে তা আমরা জানিনা। আমাদের নামে টাকা জমা হয়, উত্তলনও হয় সেটা আমরা আমাদের মোবাইলে ম্যাসেজ এর মাধ্যমে জানতে পারি তবে টাকা উত্তলনের সময় আমাদের কোন সাক্ষর ছাড়া কিভাবে টাকা উত্তলন হয় এটা আমাদের কাছে ভৌতিক মনে হচ্ছিলো।

এ টাকা আত্মসাৎ’র ও অনিয়মে পেছনে ব্যাংক কর্মকর্তারাও জড়তি রয়েছে বলে অভিযোগ পত্রে পাওয়া যায়।

সাক্ষর জালিয়াতির বিষয়ে অগ্রণী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার তাপস বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বার্তা বাজারকে বলেন, ব্যাংক কর্মকর্তা জিয়া এ বিষয়ে বলতে পারবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ রিজিবুল ইসলাম বার্তা বাজারে এঘটনা নিয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দন্দের কারনে প্রকল্পের কাজটি বন্ধ আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বার্তা বাজার কৃষক বার্তা বাজার লেন, অভিযোগ পেয়েছি খুব তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যাবস্থা নেওয়া হবে।

এ্যান্টনি দাস/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর