করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ প্রতিপালনে শ্রীনগর উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করায় আল আজাদ ক্যাডেট স্কুল এবং অন্যান্য ব্যক্তিগণকে ১০ টি মামলায় মোট ৪৩০০ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালাশুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ এই রায় দেন।
দেশব্যাপী চলমান লগডাউনে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এর প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
তিনি সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞা মেনে চলতে অনুরোধ করেন।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস