বাগাতিপাড়ায় সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু
নাটোরের বাগাতিপাড়ায় চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
চলতি বছরে প্রতি কেজি গম ২৮ টাকা হারে একহাজার ১২০ টাকা মন দরে কেনা হচ্ছে। এখান থেকে মোট ১ হাজার ২৫৯ মেট্রিকটন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। তবে বাজারে গমের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিমন ৮০ থক ১০০ টাকা বেশি।
একারণে সরকারের কাছে গম প্রদানে অনিহা প্রকাশ করছেন কৃষকরা।
সাকলাইন শুভ/বার্তাবাজার/ভিএস