শিশুবক্তা’খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রফিকুল ইসলামের সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বার্তাবাজার/নব