মাগুরায় তালের রস খেয়ে ৭০ জন ডায়রিয়ায় আক্রান্ত
মাগুরার শ্রীপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামে তালের রস পান করে ৩ বছরের শিশুসহ ৭০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রস পান করা্র পর সবাই অসুস্থ হন। এর মধ্যে ৩০ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
অবস্থার অবনতি হলে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।
শৈলকুপা থেকে নানা শ্বশুর বাড়িতে বেড়াতে আসা রবিউল শেখ তার স্ত্রী শারমিন, শিশু ইব্রাহিম এবং কচুবাড়িয়া গ্রামের কিতাব উদ্দিন বিশ্বাস (৬৫) শাহিদা বেগম, মামুন, আমজাদ, তামিম, ফারজানা, হারুন, মাছুদসহ ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অসুস্থরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কচুবাড়িয়া গ্রামের রেজাউল (৪০) এর কাছে থেকে তালের রস কিনে পান করার পর তারা অসুস্থ হন।
তাছিন জামান/বার্তাবাজার/ভিএস