কক্সবাজারের মাদক কারবারি লোহাগাড়ায় গ্রেফতার, ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক ব্যাবসায়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হল কক্সবাজার রামু ছরারকুল এলাকার মুহাম্মদ উল্লাহর পুত্র নুরুল কবির(৩৫) এবং একই এলাকার মৃত ফজল করিমের পুত্র ছলিম উল্লাহ(৩৪)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং ২১ এপ্রিল সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
আবদুল করিম/বার্তাবাজার/ভিএস