রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের বালুর মাঠ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আগুন লাগে।
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এর আগে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানোর কথা জানিয়েছিলেন।
আগুন নিভিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির এক অংশের ঘরগুলো পুড়ে গেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি।
বার্তাবাজার/নব