শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। রানের খাতা না খুলে সাঝঘরে ফিরেন ওপেনার সাইফ হাসান। বিশ্ব ফার্নান্দোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন সাইফ।
যদিও লঙ্কানদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। রিফিউ নিয়ে তাতে সফল হয়ে সাইফকে প্যাভিলিয়নের পথে পাঠান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
সাইফের বিদায়ের পর তামিম ইকবালকে সঙ্গ দিতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। ৫৩ বলে ১০ চারে হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। ১ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর মাঠে নেমে দারুণভাবে খেলতে থাকেন তামিম-শান্ত। ১২০ বলে ৭ চারে হাফসেঞ্চুরি তুলে নেন শান্ত। কিন্তু এরপরই দুর্দান্ত খেলতে থাকা এই জুটিতে আঘাত হানেন বিশ্ব ফার্নান্দো।
১০১ বলে ১৫ চারে ৯০ রান করে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন তামিম। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরতে হল তামিমকে। তামিমের বিদায়ের পর ক্রিজে নেমেছেন মুমিনুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান। শান্ত ৬৪ ও মুমিনুল ৯ রানে অপরাজিত আছেন।
বার্তাবাজার/নব