টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ এপ্রিল) ভোরে সদর উপজেলার মাগুরহাটা গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বার্তা বাজারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বাসার মূল্যবান জিনিস পুড়ে নষ্ট হয়ে যায়।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর