আলফাডাঙ্গায় দ্রুততম জনসেবায় গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদান

তৃণমূল পর্যায়ে সরকারি সেবাসমূহ পৌঁছে দেয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার অভিপ্রায়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৫৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে ১টি বাইসাইকেল, ১টি ফুলহাতা শার্ট, ১টি হাফহাতা শার্ট, ২টি ফুল প্যান্ট, ১ জোড়া কাপড়ের জুতা, ২ জোড়া মোজা ও ১ জোড়া চামড়ার জুতা দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি জানান, ‘আমাদের গ্রামপুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকে। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৫৮ জন গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল, পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর