রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে এক নারী ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেছেন। মঙ্গলবার (১৮ জুন) সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাজরিন আক্তার স্বর্ণা নামে ওই নারী বাদী হয়ে এ মামলা করেন।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি করা হয়। তবে আদালত মামলাটি গ্রহণ করলে এখনও কোনো আদেশ দেননি।

উল্লেখ্য, ১০ম জাতীয় সংসদে এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কুয়াকাটায় হোটেল মোটেল ব্যবসা পরিচালনা করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর