হেফাজত নেতা কোরবান আলীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা একটি মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়। উক্ত মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর