লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনার কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই বরাদ্দকৃত টাকা জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন বলে জানান তিনি।
বার্তাবাজার/নব