অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক লকডাউন চলছে। লকডাউনের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর অবশেষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অনুমতি পাওয়ার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট চালুর ঘোষণা দেয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে গেছে। অন্যান্য ফ্লাইটগুলো চলাচলের কথা রয়েছে।

তবে কক্সবাজার ও রাজশাহী রুটে কোনো এয়ারলাইন্স ফ্লাইট চালুর ঘোষণা দেয়নি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর