করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ২৩ জন মারা গেছেন। যা কিনা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
একই সময়ে আরও ২ লাখ ৯৫ হাজার ৪১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে টানা সপ্তম দিনের মতো করোনায় ২ লাখের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। করোনায় ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৩৯ জন।
ভারতে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে নতুন করে আরও ৬২ হাজার ৯৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনায় সংক্রমণের তালিকায় রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ।
বার্তাবাজার/নব