বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩০ লাখ ছাড়াল

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। মারা গেছেন ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জন ও সুস্থ হয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

বুধবার (২১ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জন। মারা গেছেন ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৬৩ জন।

আক্রান্তের তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৫৩০ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬৮৯ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন ও মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর