করোনায় রেকর্ড: বিশ্বে একদিনেই আক্রান্ত ৮ লাখ ২৫ হাজার

সারাবিশ্বে করোনার তাণ্ডব কমছে না কোনোভাবেই। প্রতিদিন ভয়ংকর হয়ে উঠছে করোনার সংক্রমণ। ভাইরাসটি প্রতিরোধে টিকা আবিস্কার হলেও কমছে আক্রান্ত ও মৃতের পরিমাণ।

বুধবার (২১ এপ্রিল) সকালে পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে গত একদিনে সারাবিশ্বে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ হাজার ৯০৫জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন, যা একদিনে সর্বোচ্চ। ইতোমধ্যে এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ৫৭ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখেরও বেশি মানুষ। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৬ লাখ ৯ হাজার ৪ জন এবং মারা গেছেন এক লাখ ৮২ হাজার ৫৭০ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৫৩০ জনের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর