মধ্যরাতে হেফাজত নেতা আতাউল্লাহ আমীন গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে।

এর আগে হেফাজত নেতারা জানান, মাওলানা আতাউল্লাহ আমীনকে রাত ১২টার পর ডিবি পরিচয়ে কয়েকজন নিয়ে গেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর