কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানা ইউনিয়নে আবারো মিললো এক গৃহবধুর লাশ। গত সোমবার(১৯ এপ্রিল) কম্বল মোড়ানো এক গৃহবধুর লাশ পাওয়ার একদিনের ব্যবধানে একই ইউনিয়নে এরকম আবারো গৃহবধুর লাশ পাওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে রামখানা ইউনিয়নে ।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রাম খানা গ্রামে গৃহবধুর স্বামীর বাড়িতে পাওয়া যায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ। মৃত ঐ গৃহবধুর নাম রোজিনা বেগম। মৃত ঐ নারীর শ্বশুরের নাম জব্বার মিয়া আর স্বামীর গফুর মিয়া বর্তমানে পাবনা জেলায় অবস্থান করছেন বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাম খানা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম।
স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন আগে নিহতের স্বামী গফুর মিয়া কাজ করতে পাবনা জেলায় গেছেন। পরিবারটিতে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিলো। এরই মধ্যে আজ শ্বশুর বাড়িতে শরীরে আঘাতের চিহ্ন ও দাঁত ভাঙাসহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ ঘটনাস্থলে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন, নিহত ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন ও দাঁত ভাঙা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে। আত্মহত্যা না খুন করা হয়েছে পুত্রবধূকে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/ই.এইচ.এম