মেয়রের দায়ের করা মামলায় এনটিভির সিনিয়র সাংবাদিক গ্রেফতার

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আব্দুল খালেক তালুকদারের দায়ের করা মামলায় বেসরকারি এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, মেয়রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেয়র নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতার করা হয়েছে।

আবু তৈয়বের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর