বরিশালে তিন অপহরণকারী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রীর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর পিতা মিলন সিকদার বাদী হয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) তিন অপহরণকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০, (২০/০৪/২০২১ইং)। অপহৃতার বাবা মামলা দায়ের করলে একই দিন অপহারণকারীদের গ্রেফতার করে পুলিশ ।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও মাহিলাড়া গ্রামের মিলন সিকদারের মেয়ে মুনিয়া আক্তার নৌরিন (১৩)।

তাকে (মুনিয়া আক্তার) উজিরপুর উপজেলার কালিহাতি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার (২১), শাহজাহান শের নিয়াবাতের ছেলে মহারাজ শের নিয়াবাত (১৯) ও হাবিবুর রহমান মুন্সীর ছেলে রাকিব মুন্সী (২০) আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রীর বাইপাস তিন রাস্তার মোড় থেকে অপহরণ করে নিয়ে যায়।

এব্যাপারে অপহৃতা স্কুলছাত্রী মুনিয়া আক্তার নৌরিন বলেন, আমি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ আসিফ হাওলাদার পিছন থেকে আমার মুখ চেপে ধরে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়।

মামলার তদন্তকারী অফিসার এস আই মোঃ মনিরুজ্জামান জানায়, স্কুল ছাত্রীর পিতা মিলন সিকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) ধারায় একটি মামলা দায়ের করে। আমরা মামলার আসামি আসিফ হাওলাদার, মহারাজ সেরনিয়াবাত ও রাকিব মুন্সীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করেছি।

আদালতের নির্দেশে আসামিদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। অপহৃতাকে উদ্ধার করে জবানবন্দির জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর