ফরিদপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মিলন খান (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন খান একই উপজেলার বড়গাঁ রাজা খানের ছেলে।

জানা যায়, মিলন খান বোয়ালমারী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি বেপরোয়া গতির ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩৪৫২৭) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর