“লকডাউনে প্রাণীজ ও দুগ্ধজাত পণ্যের ভ্রাম্যমাণ বিক্রয় অব্যাহত”

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারা দেশে ন্যায্যমূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ও দুগ্ধজাত পণ্যের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। 

এ কার্যক্রম নিয়ে প্রতিনিয়ত খামারি ও ভোক্তোদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। গত ৫ এপ্রিল থেকে আজ পর্যন্ত সারাদেশে ১৩৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৭৬৫ টাকা মূল্যের মাছ,গরুর মাংস, দুধ, ডিম, মুরগি ও বিভিন্ন দুগ্ধজাত পণ্য ভ্রাম্যমাণ ব্যবস্থায় বিক্রয় হয়েছে।

করোনা পরিস্থিতিতে সারা দেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহণ,সরবরাহ ও বিপণন কার্যক্রম নিয়মিত তদারকী করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। 

চলমান বিধি-নিষেধেরমধ্যেও মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহণ, সরবরাহ ও বিপণন সচল রাখার কাজে সম্পৃক্ত প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সচিব।

এ বিষয়ে মন্ত্রী বলেন, করোনার এই ভয়াবহ ক্রান্তিকালেও মন্ত্রণালয় এবং সারাদেশে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জীবনেরঝুঁকি নিয়ে জনস্বার্থে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করছেন। একইসাথে এখাতের সাথে সংশ্লিষ্ট ডেইরি অ্যাসোসিয়েশন, পোল্ট্রি অ্যাসোসিয়েশন, মৎস্যজীবী অ্যাসোসিয়েশনসহ প্রান্তিক খামারিরা ঝুঁকি নিয়েও এ কার্যক্রম অব্যাহত রাখছেন।

পাশাপাশি সারা দেশে গণমাধ্যম প্রতিনিধিরা করোনা ঝুঁকির মধ্যেও মন্ত্রণালয়ের এসময়োপযোগী উদ্যোগ জনসম্মুখে তুলে ধরছেন। এতে একদিকে মৎস্য ও প্রাণিসম্পদখাতের খামারিরা যেমন ন্যায্যমূল্যে উৎপাদিত পণ্য সহজে বিপণন করে ক্ষতি কাটিয়েউঠতে পারছেন, অন্যদিকে ভোক্তারা চলমান বিধি-নিষেধের মধ্যেও চাহিদাঅনুযায়ী পণ্য সহজে ক্রয় করতে পারছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর