‘থাইল্যান্ড থেকে চাল আমদানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত’

সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে চাল আমদানি ও রপ্তানির লক্ষ্যে আজ বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের প্রেক্ষিতে বাংলাদেশ আগামী ২০২৬ সাল পর্যন্ত প্রতিবছর প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন চাল থাইল্যান্ড থেকে আমদানি করতে পারবে এবং থাই সরকারও প্রতিবছর বাংলাদেশের চাহিদা অনুযায়ী তাদের উৎপাদন অবস্থা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মূল্যে বাংলাদেশে চাল রপ্তানি করতে সম্মত হয়েছে।

অন লাইনে সংযুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং থাইল্যান্ডের পক্ষে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, উভয় দেশ প্রয়োজনে সমঝোতা স্মারকের মেয়াদ ইচ্ছে করলে বৃদ্ধি করতে পারবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর