এক সূচক পিছিয়েছে দেশের গণমাধ্যমিক স্বাধীনতা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আবারও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। চলতি বছর ১৮২টি দেশের মাঝে বাংলাদেশের অবস্থান ১৫২তম। আগের বছর ছিল ১৫১তম স্থানে।

ফরাসি সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রতিবছর গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিশ্বব্যাপী এই সূচক প্রকাশ করে থাকে। এবারের সূচকে প্রথম অবস্থানে আছে নরওয়ে। আর সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফ্রিকার দেশ ইরিত্রিয়ার।

মঙ্গলবার (২০ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় প্রথমদিকের দেশগুলো হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও কোস্টারিকা। আর সবথেকে খারাপ অবস্থা ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, তুর্কেমেনিস্তান, চীন ও জিবুতি।

আরএসএফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশগুলোতে প্রতিনিয়ত সাংবাদিকদের দমন-পীড়ন ও নির্যাতন করা হয়ে থাকে। এ ছাড়া, গত বছরে ইরান, সৌদি আরব, মিশর ও সিরিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে। এসব অঞ্চল এখন পর্যন্ত সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন ও ভয়ংকর জায়গা।

তারা জানায়, ১৮০টি দেশের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ দেশেই নানা ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে সাংবাদিকতা করতে হয়। এতে আরো জানানো হয়, বিশ্বের ৭৩টি দেশে সাংবাদিকতা পুরোপুরি অথবা ভয়াবহভাবে প্রতিবন্ধকতার শিকার। এ ছাড়াও, ৫৯টি দেশে রয়েছে কঠোর বিধি-নিষেধ। করোনাভাইরাস মহামারির সময়ে অনেক দেশের সরকার সাংবাদিকতার ওপর দমন-পীড়নের মাত্রাও বাড়িয়েছে।

সামগ্রিক প্রতিবেদনে বিবৃতি দেওয়া হয় আরএসএফের সেক্রেটারি ক্রিস্টোফ ডিলোয়ারের। তিনি বলেন, গুজবের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী হলো সাংবাদিকতা। তবে দুর্ভাগ্যবশত প্রায়ই অর্থনৈতিক, রাজনৈতিক, কারিগরি এমনকি মাঝে-মধ্যে সাংস্কৃতিক কারণেও এটি বাঁধার মুখে পড়ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর