ব্রাক্ষণবাড়িয়া পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত হলেন সাংবাদিক শাহীন

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার বেলা ১১টায় পৌরসভার মিউনিসিপল হল রুমে অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

জরুরী সভা ৩ সদস্য বিশিষ্ট করে প্যানেল মেয়র নিবার্চন করা হয়। নির্বাচিতরা হলেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর হোসনে আরা বেগম, সাধারণ ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান আনছারী, সাধারণ ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক মীর মোঃ শাহীন।

সভায় প্যানেল মেয়রদের পরিচয় করিয়ে দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্মনিত নারী মেয়র মিসেস নায়ার কবির। এ সময় তিনি নব নির্বাচিত মেয়রগন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

রাসেল আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর