টাঙ্গাইলে বেড়েই চলেছে করোনা রোগী, নতুন শনাক্ত ৩৭ জন
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (২০ এপ্রিল) নতুন করে ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৪৫৬৮ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া টাঙ্গাইলের ১২টি উপজেলায় রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ হাজার ৫৪৫ জন। আর রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯৯ হাজার ৫৩৭ জন।
জেলার মোট ৪২টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলছে। এখন পর্যন্ত জেলায় মোট ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে টাঙ্গাইল সদরে ৩১, ঘাটাইলে ৮, মির্জাপুরে ৭, দেলদুয়ার ৪, ধনবাড়ীতে ৩, কালিহাতীতে ৩, সখীপুরে ৩, বাসাইলে ৩, গোপালপুরে ২, ভুঞাপুরে ২, মধুপুরে ২ ও নাগরপুরে ২ জন রয়েছে। মৃত্যুর হার ১.৬১ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৫, ঘাটাইলে ৬, ধনবাড়ীতে ২, নাগরপুরে ২, মির্জাপুরে ১ ও মধুপুরে ১ জন রয়েছে।
করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৮১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) থেকে দ্বিতীয় দফা ও বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশ সহ টাঙ্গাইলে কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনের ১৬তম দিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪১৯ জন।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বার্তা বাজারকে জানান, এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৪৫৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৮২৫, মির্জাপুরে ৬৪১, কালিহাতীতে ৩০৭, ঘাটাইলে ২৮১, মধুপুরে ২৭২, সখীপুরে ২৫৩, ভূঞাপুরে ২২৩, ধনবাড়ীতে ১৮১, গোপালপুরে ১৬৮, দেলদুয়ারে ১৭১, নাগরপুরে ১২২ ও বাসাইলে ১২০ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৯৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এরা হলেন- টাঙ্গাইল সদরে ১৪৭৪, মির্জাপুরে ৬০৯, কালিহাতীতে ২৮১, মধুপুরে ২৫৩, ঘাটাইলে ২৪০, সখীপুরে ২৩৬, ভূঞাপুরে ১৮৭, ধনবাড়ীতে ১৭১, দেলদুয়ারে ১৪২, গোপালপুরে ১৪০, বাসাইলে ১০৯ ও নাগরপুরে ১০১ জন।
গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন,
জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এখন পর্যন্ত (২০ এপ্রিল) ৪৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৩ জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি রয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম