পুলিশ সুপারের উদ্যাগে বসতভিটা ফিরে পেল আদিবাসী নারী
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার উদ্যোগে দীর্ঘ ১০ বছর পর আদিবাসী নারী কল্পনা পাহান তার বসতভিটা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার শহরতলীর ‘হাজরা নাটোর’ এলাকায় যান। এসময় তিনি কল্পনা পাহানের সাথে কথা বলে তাকে তার বসতভিটায় তুলে দেন। সেই সাথে সুদ ব্যবসায়ীদের প্রতি কঠোর হুশিয়ারি উচারণ করেন। ভবিষৎ এ কেউ যদি সুদের ব্যবসা করে তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান তিনি।
বাড়ি ফিরে পাওয়া কল্পনা পাহান পুলিশ সুপার লিটন কুমার সাহার প্রতি অশ্রুসিক্ত নয়নে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্তিত ছিলেন।
উল্লেখ্য, ‘হাজরা নাটোর’ এলাকার কল্পনা পাহান সুদ কারবারি খুশি বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেয়। এরপর কয়েক ধাপে পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু সুদ বাবদ খুশি বেগম তিন লাখ টাকা দাবী করেন। এরই এক পর্যায়ে তার বসতভিটা দখল করে নেন সুদ ব্যবসায়ী খুশি বেগম।
এ নিয় গত ৭ এপ্রিল যমুনা টলিভিশনে সংবাদ প্রচার হলে পুলিশ সুপারের নজর আসে। পরে খুশি বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।
সাকলাইন শুভ/বার্তাবাজার/ই.এইচ.এম