জয়পুরহাটে ট্রাকের-মাইক্রো বাস মুখোমুখি সংঘর্ষে ১ জন ধান কাটা শ্রমিক নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছে। পাচবিবির উপজেলার জিয়ার মোড়ে এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ দূর ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রবিউল ইসলাম নীলফামারী ডোমার উপজেলার জোড়াবাড়ি মতিউর ইসলামের ছেলে ও আহতরা একই এলাকার ধান কাটার শ্রমিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমারের মির্জাপুর এলাকার ১৩ জন কৃষক ও ড্রাইভার হেলপারসহ ১৫ জন একটি হাইস মাইক্রো বাস ভাড়া নিয়ে নওগার জেলার আত্রায়ে ধান কাটার উদ্দেশে জয়পুরহাট হিলির সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথেই পাচবিবির জিয়ার মোড় এলাকায় আসলে অপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাইক্রো বাসটি কে মুখোমুখি ধাক্কা দিলে দুমমুচরে যায় ও ঘটনা স্থলে রবিউল নিহত ও গুরুতর ৭ জন আহত হয়।
তাদের সাথে থাকা অন্য ধান কাটা শ্রমিকরাও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিলন রায়হান/বার্তাবাজার/ই.এইচ.এম