বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২

নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন (৩২) নামের ট্রাক চালক নিহত হয়েছে।

এ সময় একই ট্রাকের হেলপার শুভ(২৭) ও আলী হোসেন নামের অপর একজন আহত হয়। নিহত ট্রাক চালক নাটোর জেলা সদরের উত্তর পটুয়াপাড়া এলাকার খলিলের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান- মঙ্গলবার সন্ধা ৭টার দিকে বনপাড়া ফায়ার সার্ভিস এলাকায় নাটোর থেকে আসা একটি ভুট্টা বোঝায় ট্রাকের ( ঢাকা মেট্রো ভ ১১-৩১০৪) সামনের চাকা পাংচার হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি চিনি বোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো ট ২০-৪৭৮১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক নিহত হন। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে পাঠায়। পরে নিহত চালকের মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

সাকলাইন শুভ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর