রিমান্ড শেষে কারাগারে রফিকুল মাদানি

শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তার রিমান্ড শেষ হয়।

বিহশয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন জানান, গত ১৩ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়। ওইদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ডের দিন ধার্য করেন।

তিনি জানান, গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মাদানীর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত রবিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে তাকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১ টার দিকে ফের তাকে কারাগারে নিয়ে আসে পুলিশ।

এর আগে গত ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বধলা নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানিকে আটক করে র‍্যাব। পরদিন ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে একটি মামলা দায়ের করে র‍্যাব।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর