৫ শতাধিক মানুষকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের খাদ্য সহায়তা প্রদান

জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে পৌর এলাকার গণময়দান মাঠে ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, আলু, খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহাম্মদ, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সাবেক কাউন্সিলর কালা চান পাল, ছাত্রলীগ নেতা শরীফ আহাম্মেদ নিরব, সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর