নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক কারবারিসহ গ্রেফতার ৭

বগুড়ার নন্দীগ্রামে তালিকা ভুক্ত মাদক কারবারি সহ ৭জন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) গ্রেফতারকৃত আসামীদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানাযায়, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের দিক নির্দেশনায় সোমবার (১৯শে এপ্রিল) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে পৌর ঢাকুইর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাদ্দাম হোসেন (৩২) কে ২০ পুরিয়া (২গ্রাম) হিরোইন সহ গ্রেফতার করে।

একই রাতে উপজেলার ১নং ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মোহন ফকিরের ছেলে শহিদুল ইসলাম সুজন (২৩), রফিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২৫), কবেজ উদ্দিনের ছেলে বুলু মিয়া ( ৪৫) ও সিংজানি গ্রামের উজির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৩২) কে সর্বমোট ৪ পোটলা (৩০০গ্রাম) গাজা সহ গ্রেফতার করে। এছাড়ার পূর্বের মাদক মামলায় পলাতক আসামী উপজেলার ১নং ইউনিয়নের গুলিয়া গ্রামের তাছের আলীর ছেলে নাছির উদ্দিন (৫০) এবং অন্যান্য মামলার আসামী উপজেলার সরিষাবাদ গ্রামের ওমর আলীর ছেলে ইসমাইল হোসেন (৫৫) কে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার ওসি কামরুজ্জামান বলেন, মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আসামীদের বগুড়া
কোর্ট হাজতে প্রেরণ করে।

নাজমুল হাসান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর