মামুনুলকে নিয়ে পোস্ট দেওয়ায় মাগুরায় ছাত্রদলকর্মী আটক

আলোচিত হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেয়ায় শাহীন বিপ্লব (২১) নামের এক ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক শাহীন বিপ্লব মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া পশ্চিমপাড়া এলাকার শাহজাহান সর্দারের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর ছাত্র ও ছাত্রদলকর্মী।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের পর নিজের ফেসবুক টাইমলাইনে ১৯ এপ্রিল রাত ৯টা ৪৯ মিনিটে গ্রেপ্তারের বিরোধিতা করে স্ট্যাটাস দেয় শাহীন বিপ্লব।

 

আটককৃত যুবকের ফেসবুক পোস্ট। ছবি- বার্তা বাজার।

সেখানে জেহাদের আহবান জানিয়ে তা প্রচার করেন শাহীন বিপ্লব। স্ট্যাটাসে সে উল্লেখ করা হয়েছে, আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করো নাই, হৃদয়ে আঘাত করেছ, আর ছাড় দেওয়া হবে না, এতো বড় দুঃসাহস তোমাদের কে দিয়েছে। স্ট্যাটাস থেকে দলমত নির্বিশেষে সবাইকে জিহাদে অংশ নেয়ার আহবান জানানো হয়।

তার আহবানে সাড়া দিয়ে কয়েক হাজার উচ্ছৃঙ্খল লোকজন জমায়েত হতে থাকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে শাহীন বিপ্লব ফেসবুকের মাধ্যমে মিথ্যাচার করেছেন। এ জন্য তার বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পরে উপজেলার বড়রিয়া গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয় সেখান থেকে তাকে জেলহাজতে পাঠায় আদালত।

তাছিন জামান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর