রাজৈরে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ীর যাত্রী নিহত

মাদারীপুরের রাজৈরে মাটিকাটা ট্রলির ধাক্কায় জগবন্ধু বিশ্বাস (৫০) নামে এক অটো ভ্যানগাড়ীর যাত্রী নিহত হয়েছে। আজ (২০ এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলার রাজৈর-কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি ব্রীজের নিকট এ ঘটনা ঘটে । নিহত যাত্রী গোপালগঞ্জ জেলার দক্ষিন সাতপাড় গ্রামের মৃতঃ হরিদাস বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈরগামী মাটিকাটা ট্রলির সঙ্গে সাতপাড়গামী অটো ভ্যানগাড়ীর ধাক্কা লাগে। এসময় অটো ভ্যানগাড়ীর যাত্রী জগবন্ধুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর