হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমি গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা বাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।