দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর হাসপাতালে ভর্তি

প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের একদিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলমগীর। ১৮ এপ্রিল থেকে তিওনি রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশিচত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, গত ১৮ এপ্রিল আলমগীর করোনার পরীক্ষা করান। তার ফল পজিটিভ আসায় তিনি হাসাপাতালে ভর্তি হন। তবে তিনি সুস্থ আছেন।

জানা যায়, আলমগীর তার স্ত্রী কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাসহ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গত ১৭ এপ্রিল করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।

রুনা লায়লা বলেন, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো ও আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।

তবে বিশেষজ্ঞদের মতে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর