বগুড়ায় র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার জেলার শাজাহানপুর উপজেলার বড়পাথার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আমিনুল গাবতলী উপজেলার বড় ইটালী গ্রামের মৃত শাহের আলীর ছেলে।
মঙ্গলবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুরের বড়পাথার গ্রামের একটি ঈদগাহ মাঠের পাশে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা, ২ টি মোবাইল ও ৩ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব ১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার জানান, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।#
খালিদ হাসান/বার্তাবাজার/ভিএস