দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬০ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৮ জনে।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। অন্যান্য বিভাগে মধ্যে চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪ জন ও রংপুর বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ আরও ৪ হাজার ৫৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।
বার্তাবাজার/নব