ধামইরহাটে ১ হাজার কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ

নওগাঁর ধামইরহাটে ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতিজন কৃষককে ৫কেজি করে আউশ ধানবীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.আলেফ উদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তাগণ প্রমুখ।

রেজুয়ান আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর