আলীকদমে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বান্দরবানের আলীকদমে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলার তারাবুনিয়া এলাকার এবিএম ব্রিকফিল্ডে এ অভিযান চালান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবাল।

এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন আলীকদম থানার এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে ২০১৩ এর ৬ ধারার অপরাধে ১৬ ধারা মোতাবেক এবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটায় কোনোপ্রকার জ্বালানী কাঠ ব্যবহার না করাসহ ইট তৈরি কাজে ফসলি জমি ও পাহাড় কেটে মাটি না নেওয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ইউবিএম নামের আরেক ইটভাটার মালিককে অবৈধভাবে পাহাড়কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর