ঈশ্বরগঞ্জে গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের সফর উদ্দিনের ছেলে সোহাগ মিয়ার সাথে প্রায় ১৬ বছর আগে বিয়ে হয় পাড়াপাচাশি গ্রামের আব্দুস সোবানের মেয়ে বিলকিস আক্তারের (৩৫)। তাদের ঘরে ৫টি সন্তান রয়েছে। স্বামীর সাথেও তার ছিল সোহার্দ্যপূর্ণ সম্পর্ক। এ অবস্থায় সোমবার রাতে ঘরের আড়ার সাথে ওড়ানা দিয়ে ফাসিতে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার সময় স্বামী স্থানীয় বাজারে অবস্থান করছিল।

অপর দিকে রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া (মানদীর চর) গ্রামের জালাল উদ্দিনের মানসিক প্রতিবন্ধী ছেলে আসাদুল ইসলাম (২৫) বাড়ির পাশে একটি গাছের ডালে মাফলার দিয়ে আত্মহত্যা করে। উভয় মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে পৃথক দু’টি ইউডি মামলা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

আরিফুল হক/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর